ঝরা পাতাগো আমি তোমার ই দলের একজন!
ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলিনি, কোনদেশে যে চলে গেছে সে পাগলিনী। সঙ্গী ছিল কুকুর জুডি, বন্ধু ছিল ভাই, হুটোপাটি, ঝগড়াঝাটি হতো হামেশাই। প্রথম দেখা প্রাণের আশায় পড়াশুনোর শেষে, প্রেম নিবেদন চোখের ভাষায় সুদূর থেকে এসে | এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাঁশি, হৃদ্য় মাঝে তাকে পেলাম .. আমি তাকেই ভালোবাসি।
ভালোবাসি সুর, যাবার ইচ্ছে বহুদূর, বন্ধু, তুমি বুঝবে কি মোর সহজ বলা ..আমার নেই যে কোনো ছলাকলা । দুঃখেরে করি না ডর, সুখের সাথে বেঁধেছি ঘর। হৃদয়ে সুখের বাসা, মরমে অমর আশা, তবু মনে রেখো যদি যাই চলে। তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে, আমার বাসনা আজি ত্রিভুবনে ওঠে বাজি, প্রকৃত বন্ধুত্বে রাজী |
এখন আমার সবকিছু ঘিরে আছে একবৃন্তের দুটি ফুল সুস্থ, সজীব, সতেজ, রঙীন রাহুল আর গুগুল্ !
0 comments:
Post a Comment